ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের ঘোষণার ‘কঠোর’ নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, “হামাস বিশ্বাস করে দখলদার ইসরাইলি রাষ্ট্রের সাথে সুদানের এই পদক্ষেপটি সুদানের সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান করে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই ঘোষণাটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদী ইসরায়েলি দখলদারিত্বের অপরাধ আরো বৃদ্ধি করবে। আমরা সুদানের সরকারকে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার আহ্বান জানাচ্ছি যা সুদানের ভ্রাতৃপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছিল, সুদান ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ‘এগিয়ে যেতে’ সম্মত হয়েছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











