আগামিকাল মাদরাসাতুন নূর বসিলা এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নাশিদ মাহফিল’।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করবেন হাফেজ এমদাদুল্লাহ ও নাহিদুর রহমান। এছাড়াও নাশিদ পরিবেশন করবেন, গাজী আনাস রৌশন, আহমদ আব্দুল্লাহ, আবু উবাইদা, মাহমুদ হুজাইফা, আব্দুল মুমিন জোয়ারদার প্রমুখ। আরও উপস্থিত থাকবেন, বিনোদন বন্ধু খ্যাত মহিউদ্দিন হাসান খান।
মাদ্রাসাতুল নূর এর পরিচালক মুফতী ফয়জুল্লাহ বলেন, “আমরা চাই আমাদের নতুন প্রজন্ম শুধু শিক্ষিতই নয়, বরং সুস্থ সংস্কৃতির মাধ্যমে শুদ্ধ ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠুক। এই নাশিদ মাহফিল কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি দ্বীনি মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম। আমরা সবাইকে সাথে নিয়ে একটি কল্যাণময় সমাজ গড়তে চাই।”
অনুষ্ঠান সফল করতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছে মাদরাসাতুন নূর।











