ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, আমেরিকা ও ইসরাইল যদি ইরানে সরকার বদলের পথে এগোয়, তাহলে ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে।
দক্ষিণ ইসরাইলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে এই সতর্কবার্তা আসে।
আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ওই কর্মকর্তা বলেছেন ইরান প্রয়োজনে ওই পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।
এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।











