spot_img
spot_img

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বেলা ১১টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে কর্মবিরতির আওতামুক্ত রয়েছে এনা এবং শাহ্ ফতেহ আলী পরিবহন।

এদিকে কর্মবিরতির বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ