spot_img

ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে: হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ থেকে যদি পশ্চিমতীরে আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে ইসরাইলের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি।

হামাস মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি এখনো বিদ্যমান। সে ক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।

হামাসের এই মুখপাত্র আরও বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনো মেনে চলছে তবে ইসরাইলের আচরণের ওপর এর ভবিষ্যৎ নির্ভর করছে। ইসরাইল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরাইল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে।

সামি আবু জুহরি জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরাইলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ