spot_img
spot_img

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া বিদ্যুতায়িত হয়ে তৌহিদ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুন) ওই ছাত্র সকালে মাদ্রাসার টিনের ঘরের উপরে উঠে কাঁঠাল পাড়তে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তৌহিদ স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় পড়ত। শেরপুর সদর থানার ওসি মনসুর আহাম্মেদে জানান, আমরা দুর্ঘটনার কথা শুনেছি। যদি কেউ অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ