spot_img

মোজতবা খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি হলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি দেখা করতে চাই না। কিন্তু যদি দেখা হয়, তবে আমি সম্মানিত বোধ করব।’

বৃহস্পতিবার (৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি দেখতে চাই আমরা কোনো চুক্তিতে পৌঁছাই কিনা। যদি চুক্তি হয়, তবে তার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে। এতে আমার কোনো আপত্তি নেই।’

এই ধরনের বৈঠক আমেরিকায় হতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি কিছু শুনিনি। আমি প্রস্তাব দেইনি, তবে কেউ কেউ প্রস্তাব দিয়েছে।’

ট্রাম্প বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে যেকোনো বৈঠকে তিনি শ্রদ্ধাশীল থাকবেন।

ট্রাম্প বলেন, ‘আমি তার প্রিয় ব্যক্তি নই, তবে একথাও ঠিক যে, তিনি সম্ভবত একজন পেশাদার। কোনো কোনো মহলে তার বেশ ভালো সুনাম রয়েছে।’

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ