spot_img
spot_img

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রথম শিশুর জন্ম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে সন্তান জন্ম দিয়েছেন এক নারী।

গতকাল সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কক্ষে শিশুটির জন্ম হয়। ওই মায়ের নাম হাসি বেগম। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী।

পদ্মা সেতুর (দক্ষিণ) থানা সূত্রে জানা গেছে, সকালে হাসি বেগমকে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এলে ব্যথা ওঠে। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফায়ার সার্ভিসের একটি কক্ষে সন্তান জন্ম দেন তিনি।

পদ্মা সেতুর (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এক প্রসূতিকে সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পরে পদ্মা সেতুর কাছে এলে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। পরে টোল প্লাজার ফায়ার সার্ভিসের কক্ষে একটি পুত্র সন্তান জন্ম দেন। তাকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। মা ও সন্তান সুস্থ আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ