গতকাল রবিবার বেলা ১২ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্ধোধনের পর দিবাগত রাত ১২টা ১ মিনিটে যান চলাচল শুরু হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্র সেতুতে। সেতুতে প্রথম টোল দিয়ে গাড়ি নিয়ে পার হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা ইসাহাক আলি খান পান্না, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, পদোন্নতি পাওয়া পুলিশ সুপার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোল্লা আজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতাকর্মীরা।
সেতুর অপর প্রান্ত থেকে নেতাকর্মীদের নিয়ে সেতুতে ওঠেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
এর পরই সেতুতে দুই পাড় থেকে ওঠে যানবাহন। চলাচল করতে দেখা যায় যাত্রীবাহী পরিবহনও। গভীর রাতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে।











