spot_img

প্রতারণা মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণা মামলায় এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। সেই পরোয়ানা গুলশান থানা পুলিশ বাস্তবায়ন করেছে।

আব্দুর রহমানকে আজ সকালে তার গুলশানের বাসা থেকে গ্রেফতারের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ