ব্রিটেন ও আমেরিকা সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।
ব্রিটেন ও আমেরিকায় টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১ টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।











