spot_img
spot_img

মূর্তি বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মূর্তি বিসর্জনের প্রস্তুতির সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলা শহরের পৌর শিশুপার্ক এলাকার পূবালী সংঘ পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বিসর্জনের জন্য শেরপুর পৌর শিশুপার্ক এলাকার ওই পূজামণ্ডপ থেকে প্রতিমা ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রুপম। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, এ খবর পেয়ে লাশ উদ্ধার করা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ