spot_img
spot_img

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেন জাতীয় মসজিদের মোকাররমের খতীব মুফতী আবদুল মালেক, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতী সাখাওয়াত হুসাইন, ফরহাদ মজহার, ডক্টর মনজুরে এলাহী, মাওলানা মুইহুদ্দীন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

এছাড়াও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ও পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠীর ধর্মীয় নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ