ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের নেতারা ঢাকায় একটি বিশ্ব শান্তি ও সম্প্রীতি সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতারা এই প্রস্তাব দেন।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমি গেটে ধর্মীয় নেতারা সাংবাদিকদের এ কথা জানান।











