রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।’

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সব মানুষে দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা উত্তোরণ হয়ে যেতে পারি, সেজন্য দেশের জনগণ আল্লাহ তায়ালার কাছে আকুতি করেছেন।

সূত্র : বাসস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ