spot_img
spot_img

৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট

ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে এক লিখিত আদেশে তিনি বলেন, আগামী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) যেন রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকেন। সেই সঙ্গে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান পুতিন।

বিশ্বে খ্রিস্টানদের মধ্যে ৩টি ধারা আছে। তা হলো রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট এবং অর্থোডক্স। রোমান ক্যাথলিক ও প্রোটেস্টান্টপন্থীরা ২৫ ডিসেম্বর তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করলেও অর্থোডক্সপন্থীরা তাদের বড়দিন পালন করেন ৬ ও ৭ জানুয়ারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ