spot_img
spot_img

৪০ বছর পর ইসরাইলী কারাগার থেকে মুক্তি পেলেন এক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের একজন প্রতিরোধ যোদ্ধা দীর্ঘ ৪০ বছর পর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) করিম ইউনিস নামে এই ফাতাহ আন্দোলনের কর্মকর্তাকে ইসরাইল মুক্তি দেয়। ফিলিস্তিনের যেসব ব্যক্তি এ পর্যন্ত দীর্ঘদিন ইসরাইল কারা ভোগ করেছেন ফাতাহ আন্দোলনের এই নেতা তার অন্যতম।

১৯৮৩ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে তাকে আটক করে অবৈধ রাষ্ট্র ইসরাইল। বর্তমানে তার বয়স ৬৬ বছর। প্রথম দিকে তাকিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে চল্লিশ বছর করা হয়।

১৯৯৩ সালে সই হওয়া চুক্তি অনুসারে ইউনিসের ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। ওই চুক্তি অনুসারে ইসরায়েলের কারাগার থেকে চারটি ব্যাচে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে রাজি হয় তেল আবিব।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ