spot_img

রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখান করে সমরাস্ত্র পাঠাচ্ছে জার্মানি ও আমেরিকা

রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন যুদ্ধবিরতিতে যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। একইসঙ্গে ইউক্রেনের ঘনিষ্ট মিত্র জার্মানি ও আমেরিকা জানিয়েছে, কিয়েভের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা অস্ত্রসজ্জিত সামরিক যান দিচ্ছে।

শুক্রবার (৬ জানুয়ারি) ইউক্রেনের জন্য নতুন করে ২.৮ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করা হবে।যার মধ্যে ৫০টি অত্যাধুনিক সামরিক যান থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বর্তমানে ইউক্রেন যুদ্ধ একটি জটিল পরিস্থির মধ্যে আছে। এখনই রাশিয়ার আগ্রাসন মোকাবিলার মোক্ষম সময়।

বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলৎজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনকে এ সামরিক সহায়তার কথা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ