spot_img

প্রথমবারের মতো চীনের সঙ্গে তেল উত্তোলনের চুক্তি করল আফগান সরকার

তেল উত্তোলনের জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলের আমু দারিয়া এলাকা থেকে তেল উত্তোলন করবে চীনা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কাবুলে এক সংবাদ সম্মেলনে চীনের জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানির (সিএপিইআইসি) সঙ্গে এ চুক্তির কথা জানিয়েছে আফগান সরকার।

তালেবান ক্ষমতায় আসার পর থেকে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে এটাই তাদের প্রথম তেল উত্তোলন চুক্তি। এর মধ্য দিয়ে আফগানিস্তানে চীনের অর্থনৈতিকভাবে যুক্ত হওয়ার ঘটনাও ঘটল।

কাবুলে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ বলেন, আমু দায়রার তেল চুক্তি চীন ও আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আফগান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি চীন, তবে চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, চুক্তির আওতায় আফগানিস্তানে ১ বছরে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন। ৩ বছরে এ বিনিয়োগ দাঁড়াবে ৫৪ কোটি মার্কিন ডলারে। এ চুক্তি ২৫ বছরের। চুক্তিতে তালেবানের অংশীদারত্ব ২০ শতাংশ, যা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ