spot_img

সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী শাখার উদ্যোগে নবীন আলেমদের এক সংবর্ধনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না।

তিনি বলেন, সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করছে, অপরদিকে ইসলামী শিক্ষা সংকোচননীতি গ্রহণ করেছে। এভাবে ইসলামের সাথে তামাশা করা হচ্ছে। পাবলিক পরীক্ষায় ইসলামী শিক্ষার পরীক্ষা বাধ্যতামুলক করতে হবে। সিলেবাস থেকে হিন্দুত্ববাদী শিক্ষা বাদ দিতে হবে সেইসাথে শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ইসলামী শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ শিক্ষার মাধ্যমেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করেছিলেন। সুতরাং এখনও যদি আমরা এ শিক্ষার যথাযথভাবে মূল্যায়ন করতে পারি তাহলে বর্তমানেও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের চূড়ান্ত পরিবর্তন সম্ভব। অন্যথায় সর্বত্র দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হবে।

সংগঠনের যাত্রাবাড়ী শাখা সভাপতি মুহাম্মদ তাশরিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, ঢাকা মহানগর পূর্ব সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ