সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তীব্র শীতে কাঁপছে দিনাজপুর; তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

দিনাজপুরে তাপমাত্রা আরো কমেছে, বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। শীতের কারণে মানুষ, গবাদিপশু ও অন্যান্য পশুপাখি কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষগুলো বেশী বিপাকে পড়েছে। শীতে কাজ না পেয়ে কষ্ট জীবন যাপন করছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলো।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুইদিন সূর্য দেখা যায়নি। সেই সাথে রয়েছে ঘন-কুয়াশা ও হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আরো দুয়েকদিন থাকতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবারর (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরো জানান, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত হতে দিনাজপুর জেলার উপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়, যা পরবর্তীতে আশপাশের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে বিস্তার লাভ করেছে। চলমান শৈতপ্রবাহটি অব্যাহত থাকতে পারে এবং এটি আরো বিস্তার লাভ করতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ