spot_img

এবার সু চির অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা আটক

মিয়ারমারের সেনা অভ্যুত্থানের পর অং সাং সু চির এক অস্ট্রেলীয় উপদেষ্টা ম্যাকায়োর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ান টার্নেলকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।

অধ্যাপক সিয়ান টার্নেল বলেন, এই মুহূর্তে আমি সম্ভবত আটক হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ তৈরি করা হবে। কী ঘটতে যাচ্ছে, তা আমার জানা নেই।

তিনি সু চির অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে একটি হোটেলের ভেতরে আটকে রাখা হয়েছে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। সেনা নিয়ন্ত্রণের পর অং সান সু চিসহ দেশটির বেশিরভাগ আইনপ্রণেতাকে আটক করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ