ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি মুতলাক বিন নাজেদ আল-কাহতানির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আফগান পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আব্দুল কাহার বলখি এক টুইট বার্তায় জানিয়েছেন, গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) কাবুলের স্টার প্যালেসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সম্পর্ক জোরদার, রাজনৈতিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য; আফগানিস্তানে তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কাতার। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতায় পুনরায় আশীন হয়েছিল তালেবান নেতারা।
সূত্র: কেপি











