spot_img
spot_img

ইরান থেকে ৭ হাজারর বেশি আফগান শরণার্থী দেশে ফিরেছে

ইরান থেকে আব্রিশাম স্থলপথের মাধ্যমে ৭৬১২ জন আফগান শরণার্থী ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ফিরে এসেছে।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) নিমরুজ প্রদেশের শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের পরিচালক সেদিকুল্লাহ নাসরাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দেশে প্রত্যাবর্তন করা ৫১৯ জন শরণার্থী যারা গুরুতর অর্থনৈতিক অবস্থার শিকার হয়েছিল তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নগদ সহায়তা প্রদান করেছে। অবশিষ্ট পরিবারগুলির জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক বিতরণ করেছে আইওএম ।

শনিবার আফগানিস্তান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এসব পরিবারের মধ্য থেকে এক হাজারেরও বেশি অভাবী পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ‘ওস্তা’ নামক একটি বেসরকারি সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য; আফগান নাগরিকদের প্রতিবেশী দেশগুলোতে অভিবাসনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দারিদ্রতা, বেকারত্ব।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ