spot_img

প্রধান উপদেষ্টাকে দুটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকীর

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে দুটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান বলেন।

পোস্টে তিনি লেখেন, গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি। প্রথমত, দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যেকোনো ধরনের চিহ্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।

দ্বিতীয়ত, ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সেঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে- তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ