শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

২০ কোটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনের পালা: নির্বাচনী ইশতেহার ঘোষণায় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম, “আই হ্যাভ এ প্ল্যান।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক-শ্রমিকের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানসহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য প্রতিটি সেক্টরভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ