spot_img
spot_img

ফিলিস্তিনি কিশোরের শাহাদাৎপিয়াসী হামলায় ২ ইসরাইলি সেনা আহত; প্রশংসায় হামাস

শাহাদাৎপিয়াসী হামলার মাধ্যমে দুই ইসরাইলি সেনাকে আহত করায় হামলাকারী কারিম জামাল কাওয়াসমি (১৯) নামের ওই ফিলিস্তিনি কিশোরের ভূয়সী প্রশংসা করেছে দেশটির প্রতিরোধ সংগঠনগুলো।

রোববার (৬ মার্চ) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়, মসজিদুল আকসার প্রবেশপথে ইহুদিবাদী সেনাদের ওপর ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলা প্রশংসনীয়।

বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধে প্রতিরোধ জোরদার করতে সব ফিলিস্তিনি তরুণের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এদিকে ফিলিস্তিনের ইসলামি জিহাদের মুখপাত্র তারেক ইজ্জাদ্দিন বলেন, ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলার ঘটনা দখলদারদের অব্যাহত অপরাধযজ্ঞের বিরুদ্ধে স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া। তিনি গোটা ফিলিস্তিনে প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, শহীদদের রক্ত দখলদারদের বিতাড়নের সংগ্রামে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।

আজ সকালে মসজিদুল আকসার একটি প্রবেশপথে দখলদার বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত করেছেন ফিলিস্তিনি কিশোর কারিম জামাল কাওয়াসমি। এরপর দখলদার সেনারা গুলি করে তাকে হত্যা করে। ফিলিস্তিনি সংগঠনগুলো এই যুবককে শহীদ হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ