spot_img
spot_img

‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

ভারতীয় নৌসেনা সফলভাবে দূরপাল্লার ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশীয়ভাবে তৈরি এই সুপারসনিক ক্রুজ মিসাইল আরব সাগরে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

রোববার (৫ মার্চ) ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ব্রহ্মোস’ এর সফল উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।

ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আরব সাগরে ‘কলকাতা ক্লাস’ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল।

এক টুইট বার্তায় ‘ব্রহ্মোস’ লঞ্চের ঘোষণা দিয়ে ভারতীয় নৌবাহিনী বলছে, স্বনির্ভর ভারতের দিকে আরও এক পদক্ষেপ। নৌবাহিনী দ্বারা আরব সাগরে দেশীয়ভাবে তৈরি ‘ব্রহ্মোস’ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ