তাইওয়ানে যেকোনও সময় চীনা বাহিনী অনুপ্রবেশ করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং।
তিনি বলেছেন, প্রণালিজুড়ে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভূখণ্ডের কাছাকাছি এলাকায় চীনা সামরিক বাহিনী হঠাৎ প্রবেশ করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। দ্বীপের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রায় প্রতিদিনই চীনা বিমান বাহিনীর অনুপ্রবেশ রয়েছে।
যদিও উপকূল থেকে ৪৪ দশমিক ৪ কিলোমিটার অঞ্চলে চীনা বাহিনীর প্রবেশের কোনও ঘটনা জানায়নি তাইওয়ান। তবে গত বছর চীন একটি বেসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। চীনা উপকূলের একটি দ্বীপের কাছে ড্রোনটি প্রবেশ করেছিল।
আসলে স্বশাসিত দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আদান-প্রদান বাড়ানোর ক্ষেপে আছে বেইজিং।











