তুরস্কের আন্তর্জাতিক সাহায্য সংস্থা “হাসানে সোশ্যাল” এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তুরস্ক সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী ।
আগামী ৯ এপ্রিল তুরস্কের দিয়ারবাকির (Diyarbakır) শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অংশ নিবেন । সম্মেলনের কো-অর্ডিনেটর আলি বোরেক এক বিবৃতিতে এ সকল তথ্য জানান । সম্মেলন শেষে আগামী ১১ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য: ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মোঃ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।











