spot_img
spot_img

করোনামুক্ত হলেন খালেদা জিয়া

টানা তিন সপ্তাহের বেশি সময় পর করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সর্বশেষ কোভিড পরীক্ষা নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (৬ মে) বিকাল সোয়া ৩টার দিকে স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার সকালেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন।

তিনি বলেন, করোনার কোভিডোত্তর যেটাকে পোস্ট কোভিড জটিলতা বলা হয়, সেই জটিলতা কিন্তু মাঝে মাঝে টার্ন নেয় বিভিন্ন দিকে। উনার (খালেদা জিয়া) যে বয়স, উনার যে বিভিন্ন রোগ আছে, এর আগে উনি যে প্রায় তিন বছর কারাগারে ছিলেন, এখনও তিনি অন্তরীণই আছেন।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার যেসব জটিলতা হয়েছে এবারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ