গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নর নিসার আহমদ আহমাদি।
মঙ্গলবার (৬ জুন) প্রাদেশিক রাজধানী ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় নিহত হোন তিনি।
কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা এই হামলার পিছনে আইসআইএসের হাত থাকতে পারে বলে প্রবল ভাবে ধারণা করছেন। কেননা গত মাসেও আইএসআইএস সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী একই ধরণের গাড়ি বোমা চালিয়ে বাদাখশানের পুলিশ প্রধানকে হত্যা করেছিলো।
এই হামলায় গভর্নর নিসার আহমদের গাড়ি চালকও নিহত হোন। এছাড়া এই হামলায় আরো ৬ জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এসে গভর্নরের গাড়িতে ধাক্কা দেয়। যার ফলে বড় ধরণের বিস্ফোরণ ঘটে।
আমেরিকা ও ন্যাটো বাহিনীর বিদায়ের পর তালেবান নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠীটির দ্বারা। আমেরিকা ও ন্যাটোর বিদায়ের পর এখন পর্যন্ত বেশ কয়েকজন তালেবান নেতাকে আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা করেছে গোষ্ঠীটি।
এর আগে তালেবানদের বেশভূষা ধারণ করে আফগানের শিয়া সম্প্রদায়, বিভিন্ন সংখ্যালঘু উপজাতি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েও তালেবানকে বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছে গোষ্ঠীটি।
সূত্র: আল জাজিরা











