spot_img
spot_img

ইসরাইলের দুই মন্ত্রীর ওপর আয়ারল্যান্ডের নিষেধাজ্ঞা

আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক অবস্থান এবং তাদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার নীতির প্রতি সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ডাবলিন।

শুক্রবার (৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানান, দুই কট্টর ডানপন্থীমন্ত্রী এমন অবস্থান নিয়েছেন, যা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে নির্মূল করার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়।

আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বেন-গভির ও স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দিতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজ্জামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণের বিষয়টিও উল্লেখ করেন মার্টিন। সম্প্রতি আটক কর্মীদের নিয়ে বেন-গভিরের একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০২২ সালে, ইসরাইলের সরকারে যোগ দেওয়া বেন-গভির ও স্মোট্রিচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ এবং গাজ্জা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ