রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দক্ষিণ কোরিয়া লাখ টাকা বেতনে বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেবে

বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেবে দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল অথবা দাওরা হাদিস বা মুফতী সমমান উল্লেখ রয়েছে। মাওলানা অথবা কুরআনে হাফেজ হলে অগ্রাধিকার পাবেন। বিশেষ যোগ্যতা হিসেবে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষতা চাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মাসিক বেতন বারো লাখ কোরিয়ান উয়ন (বাংলাদেশি প্রায় এক লাখ টাকা)। পরে বেতন বাড়ানো হবে। মসজিদের পক্ষ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ও সকল মূল সনদপত্রের স্ক্যান কপিসহ ইমেইলে (chyrafique@gmail.com অথবা abdurrahimballarpur@gmail.com ) ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক নির্বাচিতদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে নিম্নোক্ত মোবাইল নাম্বারে (৮২০১০৫৯১৬৮৬৫৪, ৮২০১০৫৯৩৮৪৫৭৯) প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিয়োগের বিষয়ে মসজিদ কমিটির সদস্য ইফতেখার বলেন, ইমাম হিসেবে যিনি নিয়োগ পাবেন, প্রথমে তিনি আসবেন। বছর খানেক পর পরিবার নিয়ে আসতে পারবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ