কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিজেপির মিছিল থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দলটির নারী মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকও রয়েছেন।
সোমবার (৫ জুলাই) ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।
পরে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। এরপর একটি বাস এনে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকর্মীদের। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২০ জন বিজেপি নেতাকর্মীকে।
সূত্র: আনন্দবাজার।











