রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গেল ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) রামেকের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, মৃতদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। বাকি ১৫ জন মারা গেছে করোনার উৎসর্গ নিয়ে।
এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোর ২ জন, পাবনা চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও জয়পুরহাটের একজন করে ৫ মারা গেছে।
গেল ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬ জন।











