২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
মঙ্গলবার (৬ জুলাই) জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ও তাসের খবরে এ কথা বলা হয়।
খবরে বলা হয়, বিমানটি পেত্রোপাভলস্ক – কামচটস্কি থেকে পালানা যাওয়ার পথে সব ধরনের সংযোগ হারিয়ে ফেলে।
বিমানটিতে ছয় ক্রুসহ ২৮ জন যাত্রী রয়েছে। এদের মধ্যে এক কিংবা দুজন শিশুও রয়েছে।
বিমানটি নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। কোন এক সূত্র তাসকে বলছে, এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। অপর এক সূত্র ইন্টারফ্যাক্সকে বলছে, এটি সম্ভবত পালানা শহরের কাছে একটি কয়লা খনির পাশে বিধ্বস্ত হয়েছে।
ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য রাশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে এয়ার ট্রাফিক নিরাপত্তা জোরদার করায় এ ধরনের দুর্ঘটনা কমে এসেছে।
সূত্র: বাসস












