নিজেদের অর্থায়ন ও সংগৃহীত তহবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য নিয়ে বিপর্যস্ত সিলেট-সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছে আন্তর্জাতিক ক্বুরআন তিলাওয়াত সংস্থা – ইক্বরা।
আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারীর নেতৃত্বে ইক্বরা’র স্বেচ্ছাসেবকবৃন্দ এসব জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকার প্রায় এক হাজার বানভাসি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেন।
পাশাপাশি স্থানীয় আলেম পরিবারগুলোর মধ্যেও অর্থ সহায়তা প্রদান হয়।
আসন্ন ঈদুল আজহায় বন্যা কবলিত এলাকার মানুষের জন্য কুরবানীর ব্যবস্থাপনা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে পরিকল্পনা গ্রহনের কথা জানিয়েছেন ইক্বরার সহসভাপতি ইঞ্জিনিয়ার খালিদ বিন ইউসুফ।











