spot_img
spot_img

চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন চিত্রনায়িকা পরিমনি: ডিসি হারুন

চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন চিত্রনায়িকা পরিমনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, পরীমনির অন্যতম সহযোগী এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে শিগগিরই গ্রেফতার করা হবে।

শুক্রবার (৬ আগস্ট) ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, যারা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা এবাং তাদের সন্তানরাই খারাপ কাজে লিপ্ত। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট্ট একটা চাকরি করতো। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করতো। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকেই আইনের আওতায় আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ