spot_img
spot_img

কুমিল্লায় মধ্য রাতে দম্পতি খুন

কুমিল্লায় মধ্য রাতে এক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) দিনগত রাত ১২টায় কুমিল্লার সদর উপজেলার সুবর্ণপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ১২টায় এক দল দুর্বৃত্ত ডা. সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ