spot_img
spot_img

২ ইসরাইলী এজেন্টসহ ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

ফিলিস্তিনের গাজায় দুই ইসরাইলী এজেন্টসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। প্রায় ৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি হামাসের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হয়েছে। যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রোববার ভোরে ওই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়। এরমধ্যে তিন জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল এবং দুই জন ইসরাইলকে সহযোগিতা করেছিল।

হামাস জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সব ধরণের অধিকার দেয়া হয়েছিল।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সহযোগিতার অভিযোগে হামাস সম্প্রতি বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সূত্র : আল-জাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ