spot_img
spot_img

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

গতকাল বুধবার (৫ অক্টোবর) দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলী বাহিনীর এক অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দখলদার ইসরাইলী বাহিনীর ছোড়া গুলি মাথায় লেগে মারা যান ২১ বছর বয়সি আলা জাগাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির একজন সাংবাদিক জানান, এ সময় সংঘর্ষে দুই সাংবাদিক আহত হন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই দুই সাংবাদিক রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ফিলিস্তিন টিভিতে কর্মরত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ