spot_img
spot_img

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত মাদরাসায় নগদ অর্থ সহায়তা প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জের ৩৫টি মাদ্রাসায় প্রায় ১০ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বাদ আসর জামেয়া মিলনায়তনে মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা’লিমাত মুফতি এনামুল হক্ব ও শায়খ শফীকুল হক আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই অর্থ প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় সিলেট এবং সুনামগঞ্জের হাজার হাজার মানুষ নিজেদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পএতছে। শায়খ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সকল মানুষদের পাশে দাঁড়াতে ঈমানী দায়িত্ব হিসাবে চেষ্টা করে যাচ্ছি।

এতে উপস্থিত ছিলেন, মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা’লিমাত মুফতি এনামুল হক্ব, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব আব্দুল বছির, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, জামেয়া হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী, সাদারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, ওয়েজখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা নুর উদ্দিন, মাওলানা আনোয়ার পাশা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ