মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ১১৯ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (৬ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ১১৯ জনের কাছ থেকে ৯৬৭ গ্রাম ৮৭ পুরিয়া হেরোইন, সাত হাজার ৫৯৫ পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৯টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ