spot_img
spot_img

আমেরিকার ফিলাডেলফিয়ায় গোলাগুলি; আহত ১০

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে।

আজ রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় অন্তত ১০ জনকে গুলি করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদেরকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ