spot_img
spot_img

ডেমোক্র্যাটরা মার্কিন মিডটার্ম জিতবে : বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জোর দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতবে। তবে রিপাবলিকানদের বিজয় দেখানো জনমত জরিপ সঠিক প্রমাণিত হলে দু‘বছর কঠিন সময় যাবে বলে তিনি সতর্ক করেছেন।

৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে চূড়ান্ত প্রচারণাকালে বলেন, তার ডেমোক্রেটিক পার্টি জয় লাভ করবে বলে তিনি আশাবাদী।

তিনি শিকাগোতে এক অডিয়েন্সকে লক্ষ্য করে বলেন, আমি এমন ধারণা পাইনি যে আমরা সমস্যায় আছি। বরং আমি মনে করি, আমরা জিততে যাচ্ছি। বাস্তবিক সেটাই হতে যাচ্ছে। তবে জরিপগুলোতে দেখা গেছে, রিপাবলিকানরা মঙ্গলবারের কংগ্রেসনাল নির্বাচনে সম্ভাব্য বড় জয়ের জন্য প্রস্তুত, শুধুমাত্র প্রতিনিধি পরিষদ নয়, সিনেটেও তারা জয়ের আশায় রয়েছে।

বাইডেন প্রচারণায় নেমেছেন। প্রচারে ফিরেছেন ২০২০ সালে তার কাছে পরাজিত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ