spot_img
spot_img

গাজ্জায় এক মাসে ৪ হাজারের বেশি শিশু শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় প্রায় এক মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। শিশু থেকে বৃদ্ধ কেউই ইসরাইলি বাহিনীর নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার আট জন শিশু শহীদ হয়েছে।

রোববার (৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু।

সবশেষ পাওয়া তথ্যমতে,সোমবার (৬ নভেম্বর) সকালে গাজ্জার জাওয়াইদা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এর আগে, রোববার (৫ নভেম্বর) বিকেলে সেন্ট্রাল গাজ্জায় অবস্থিত বুরেজি শরণার্থীশিবিরে ইসরাইলের বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল আকসা হাসপাতাল।

এছাড়াও আলজাজিরার ভ্যারিফায়েড বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বুরেজি শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের হন্য হয়ে খুঁজছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মী ও বেসামরিকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ