spot_img

ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : এম সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপপ্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সাখাওয়াত বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবে না।

তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন৷ কোন ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ