রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এনসিপি সরকার গঠন করলে যা যা করা হবে; জানালেন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, ‘ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব‍্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।’

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলা ফেরার পকেটের টাকাও উঠে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে পাটওয়ারী বলেন, আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না।

ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি এখন গড়ার সময়।

ভারতকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, ভারতকে বলতে চাই নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ