spot_img

পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে এবং ভঙ্গুর হয়ে গেছে: ইরান

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইরানের গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

হাসান রুহানি বলেন, আমরা দেখলাম একজন রাজনীতিবিদ তার দেশেল ভেতরে কীভাবে ধ্বংসযজ্ঞ চালায়। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন জাতিকে অপমানিত করা হয়েছে, একইসঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।

উল্লেখ্য, বুধবার ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সেসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত চারজন নিহত হয়।

এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এ ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার ও ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তিনি দাঙ্গাকারীদেরকে দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ